খেলাধুলা

প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিককে

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদে আবারও চোটের ধাক্কা। এবার মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে। বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিক ধারণা, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় এন্দ্রিকের বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করবে ক্লাবের চিকিৎসক দল। তবে নির্দিষ্ট করে ফেরার সময় জানানো হয়নি।

গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এন্দ্রিক। ৭১ মিনিটে দিয়োমান্দের জায়গায় মাঠে নামেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৬০ মিনিট।

চোটের কারণে লিগে আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, ওসাসুনা ও দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে না পারার শঙ্কা রয়েছে তার। চ্যাম্পিয়নস লিগে পিএসভি ও আর্সেনালের বিপক্ষেও অনিশ্চিত তিনি।

এদিকে জানুয়ারির দলবদলে এন্দ্রিককে ধারে নিতে আগ্রহী এসি মিলান ও রোমা। এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হলে শীতকালীন বিরতির আগে রিয়ালের হয়ে খেলা ম্যাচটিই এ মৌসুমে তার শেষ ম্যাচ হয়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button