আইন-শৃঙ্খলা

নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক: নড়াইলে আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আসাদ মোল্যা (৫০)। তিনি নড়াইল নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে। রাষ্ট্রপক্ষে মামলার শুনানি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আজিবুর রহমান।

মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ দুপুরে বাবা-মা কাজের উদ্দেশ্যে বাইরে থাকায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়িতে একা ছিল।

এই সুযোগে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসাদ পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় এ রায় দেন। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button