অপরাধআইন ও বিচারচট্টগ্রামদেশপ্রশাসন

চট্টগ্রামে সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

অপরাধ বিচিত্রা ডেস্ক: নগরীর বাকলিয়া এলাকায় সংঘটিত আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত এবং তদন্তে প্রাপ্ত মোট আট জন আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানা পুলিশ। একটি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে এক সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে এক পক্ষ অপর পক্ষের ওপর গুলি চালালে ২২ বছর বয়সী মোঃ সাজ্জাদ গুলিবিদ্ধ হন। এছাড়াও, পারভেজ (২০), সাজ্জাদ (৩০), মোঃ শরীফ (২৯), রিফাত (২৫), ইউসুফ (৩০), জিসান (২২), জুয়েল (২৫), একরাম (২৩), ইব্রাহিম (২৩), শুক্কুর (২৫), ওবাইদুল (৩০), সাব্বির (২২), ফারুক (২৮) এবং ফয়সাল (২০) সহ আরও ১৪ জন আহত হন। গুলিবিদ্ধ মোঃ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত সাজ্জাদের পিতা মোঃ আলম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা (নং-৩০, তারিখ: ২৯/১০/২০২৫ইং; ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলায় ১৭ জন এজাহারনামীয় এবং আরও ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার গুরুত্ব বিবেচনা করে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোজাম্মেল হক, বাকলিয়া থানা এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আফতাব হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ, সিএমপি, চট্টগ্রামের নেতৃত্বে একটি চৌকস দল গঠিত হয়। এই দলের তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিঃ) কিশোর মজুমদার, যার সাথে সহকারী হিসেবে ছিলেন এসআই (নিঃ) আবদুল মোমিন, এসআই (নিঃ) মোবারক হোসেন, এসআই (নিঃ) ফরহাদ মহিম, এসআই (নিঃ) আব্দুল কাদের, এসআই (নিঃ) শরীফ উল্লাহ, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, এএসআই (নিঃ) নূরে আলম, এএসআই (নিঃ) সাইফুল আলম এবং এএসআই (নিঃ) সফিকুল ইসলাম। এই দলটি গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের এলাকায় একযোগে অভিযান চালায়।

অভিযানে এজাহারনামীয় আসামি ১। সবুজ ইসলাম মিরাজ (২৪), ২। মোঃ সাইদুল ইসলাম (২০), ৩। এমরান হোসেন সাগর (৩০), ৪। জিহান (২২), ৫। মোঃ তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), ৬। মোঃ আরাফাত (২২), এবং তদন্তে প্রাপ্ত আসামি ৭। মোঃ ওসমান (২৮) ও ৮। দিদারুল আলম রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পূর্ণাঙ্গ ঠিকানা এজাহারে বর্ণিত রয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button