চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের ব্যাপক গণসংযোগ

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

সকালে তিনি ৩৩নং আন্দরকিল্লা ওয়ার্ডের চেরাগি পাহাড় মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর রাজাপুকুর লেইন, হাজারি গলি ও টেরিবাজার এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি দোকানি,শ্রমজীবী মানুষ, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন,দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। চট্টগ্রাম-৯ আসনের জনগণ পরিবর্তন চায়।ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা, ব্যবসায়ীদের সমস্যা,কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।অনেক জায়গায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমর্থন জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন পর এলাকায় সরাসরি ভোট চাইতে কোনো প্রার্থীকে কাছে পেয়ে তারা আশাবাদী। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার বাস্তব সমাধান হবে।

উল্লেখ্য,চট্টগ্রাম-৯ আসনটি নগর রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের গণসংযোগকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button