অন্যান্যঅব্যাবস্থাপনাচট্টগ্রাম বিভাগদেশবাংলাদেশ

৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

এম এ মান্নানঃ চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নগরের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ‘সি হার্ট’ গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।


জানা গেছে, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অবৈধ জাল মজুদ করে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।
অভিযান শেষে জব্দ করা জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।


দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button