অন্যান্যঅপরাধঢাকাঢাকা বিভাগবাংলাদেশ

রাজধানীতে এক প্রবীণ চিকিৎসকে ছুড়িকাঘাতের অভিযোগে গ্রেফতার ০১

অপরাধ বিচিত্রা ডেক্স: রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতে জখম করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ‎এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

‎এর আগে গতকাল সোমবার বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে রাজধানীর বনানী এলাকায় ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ওসি জানান, বিকেলে হাসপাতাল থেকে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফিরছিলেন ডা. আহমেদ হোসেন। পরে বনানী এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অপরিচিত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎তিনি আরও বলেন, ডা. আহমদ হোসেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিষয়ে তাকে ভয় দেখাতে এই হামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button