জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট দানবীর মাছুম চৌধুরীর আর্থিক অনুদানে এই মহতী কর্মসূচি সম্পন্ন হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এই সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে প্রিয় এই সংগঠনটি। কেবল বর্তমান কার্যক্রমই নয়, দেশের আরও অনেক এতিমখানা ও মাদ্রাসায় বর্তমানে পবিত্র কোরআন শরীফের বিশেষ প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যেই কয়েকদিন পূর্বে সামাজিক মাধ্যমে একটি বিশেষ আহ্বান জানানো হয়েছিল।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “জান্নাতের বাগানের পাখি” সদৃশ কোমলমতি শিক্ষার্থীদের জন্য যারা সহায়তা করতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দাতাদের কাছ থেকে প্রাপ্ত অনুদান স্বচ্ছতার সাথে সরাসরি সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। ইনশাআল্লাহ, এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে (২০০৭ সাল থেকে) অত্যন্ত নিষ্ঠার সাথে আলহামদুলিল্লাহ এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সমাজের বিত্তবানদের এই নেক কাজে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।



