রাজনীতিরাজনীতি

রূপগঞ্জে এনসিপির সদস্য সংগ্রহ অভিযান: যুব ও ছাত্রশক্তির সমন্বয়ে ২০০ নতুন কর্মীর যোগদান

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে আয়োজিত এক সদস্য সংগ্রহ কর্মসূচি ও আলোচনা সভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে নতুন করে প্রায় ২০০ জন কর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন, যা স্থানীয় পর্যায়ে দলটির ভিত্তি আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইউসুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরকার।

প্রধান অতিথির বক্তব্যে যুবায়ের সরকার দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্রের সংকট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিদেশি শক্তির প্রভাব পরিলক্ষিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী হতাশার জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, “জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি নতুন ও গণমুখী রাজনৈতিক কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। দেশে রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” এসময় তিনি এনসিপির অভ্যন্তরে সকল বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবুল, তামজীদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, এবং সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুল ও মোহন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভার সমাপ্তিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়। নবাগত কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন সদস্যরাই আগামী দিনে এনসিপির আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button