মুহাম্মাদ জুবাইর: চট্টগ্রাম মহানগর বিএনপি এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ ৩ মে নগরীর নাছিরাবাদ বয়েজ ও গার্লস স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এ সময় তিনি কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রতিকূল আবহাওয়ায় অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি গরমে স্বস্তি দিতে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
নাজিমুর রহমান বলেন, বিএনপির রাজনীতি মানবিক ও জনকল্যাণমূলক। জনগণের দুর্ভোগ লাঘব ও তাদের পাশে দাঁড়ানোই দলের অঙ্গীকার।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের ভোগান্তি কমানো আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন কাজী বেলাল উদ্দিন ও গোলাম মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।



