নিজস্ব প্রতিবেদক: অদ্য ০২ মে ২০২৬ ইং সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ ও কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অভিযানে সহযোগিতা করেন মোঃ আবদুর রশিদ, উপ-পরিদর্শক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রাম।
মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ আমিনুল ইসলাম, পিতাঃ মৃত মোঃ গোলাম সোবহান, গ্রামঃ দক্ষিণ মাহমুদাবাদ, বাড়বকুণ্ডকে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মোঃ আকরাম হোসেন, পিতাঃ নুর নবী এবং মোঃ ইমন, পিতাঃ শাহ আলম, গ্রামঃ রেলওয়ে কলোনী, মাজারগেইট, বড়কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রামকে ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



