জাতীয়
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ
দুলাল শিকদার: জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ উপলক্ষ্যে বঙ্গভবন-এ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতির সম্মুখে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বর্তমান সরকারের গৃহীত নীতি ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
পাশাপাশি একটি মানবিক, জনবান্ধব ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা তুলে ধরেন।



