কুমিল্লাপ্রশাসন

ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৮

এম এ মান্নান: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৫ মে ২০২৬ তারিখ ভোর রাত থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে দিবাগত রাত আনুমানিক ২:২০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ অলি হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বসত বাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।​অন্যদিকে, সকাল ১০:১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদারের নেতৃত্বে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। টানা ব্রিজ টু মন্দবাগগামী পাকা রাস্তার উপর জনৈক মাসুদ খানের দোকানের সামনে থেকে মোসাঃ মরিয়ম বেগম (৩৫) ও মোসাঃ সাথী আক্তার (২৫) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একই দিনে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুই যুবককে সাজা প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ সোহেল আজাদকে (২৩) ১৫ দিনের এবং মোঃ ইয়াছিনকে (১৯) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আরও ৩ জন ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত) আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ​ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button