চট্টগ্রামপ্রশাসন

হাটহাজারীর নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা-এর নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মনির হোসেন (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, উক্ত মামলার পলাতক আসামি পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ০৪ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পাঁচলাইশ থানাধীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার কালু মুন্সীর বাড়ির বাসিন্দা এবং তার পিতার নাম আঃ জব্বার হোসেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা নং-০২, তারিখ ০১ নভেম্বর ২০২৪ইং, ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪১১/৩৪ পেনাল কোড ১৮৬০ এবং বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮-এর অধীনে মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button