প্রশাসন

গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

​মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা চলতি দায়িত্বে) মশিউর রহমান। বক্তব্য রাখেন দুদকের রংপুর উপপরিচালক মো: শাহিন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

​সভায় বক্তারা বলেন, সরকারি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে ১১ মে ভুক্তভোগীরা সরাসরি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারবেন। এই কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button