অপরাধপ্রশাসন

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ ধরা পড়লো পুলিশ কনস্টেবল

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ খুলনা জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা এবং খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার (০৫ মে ২০২৬) ভোরে নতুন ব্রিজ শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় আশিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানের তত্ত্বাবধানে এসআই নাসিম উল হক ইমরানসহ পুলিশের একটি দল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকায় ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে “রক্ষক যখন ভক্ষক, তখন নিরাপত্তা কোথায়?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button