
এম এ মান্নান: কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল গ্রামে এক কৃষকের জমি জোরপূর্বক দখল, ফসল লুট এবং ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী আঃ রাজ্জাক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম খোকন জানান, গত ১৯/০৯/২০২৩ তারিখে প্রতিবেশী আঃ রাজ্জাকের কাছ থেকে ৫ শতাংশ জমি ক্রয়ের জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে একটি বায়নাপত্র করেন। বায়না অনুযায়ী তিনি নগদ ৩ লক্ষ টাকা পরিশোধ করেন এবং অবশিষ্ট ৫০ হাজার টাকা রেজিস্ট্রেশনের সময় দেওয়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বিবাদীরা জমি রেজিস্ট্রি বা টাকা ফেরত কোনটিই দেয়নি।
জমি ও টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে গত ০৩/০৫/২০২৬ তারিখে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন নজরুল ইসলাম খোকন। আদালতে মামলা করার খবর পেয়ে বিবাদী আঃ রাজ্জাকের ছেলে আলমগীরসহ তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর পরিবারের ওপর চড়াও হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর হাতে রাম দা নিয়ে ভুক্তভোগীদের দিকে তেড়ে আসছে।
হামলা ও প্রাণনাশের হুমকির মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই প্রেক্ষিতে গত ১০ মে কুমিল্লার আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান, “জোরপূর্বক জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে নজরুল ইসলাম খোকনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের জমি ফিরে পেতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
ভুক্তভোগী নজরুল ইসলাম খোকন নিজের জমিতে গেলে আঃ রাজ্জাকের বড় ছেলে আলমগীর এভাবেই রাম দা হাতে নিয়ে তেড়ে আসে। (ছবিটি মেইলে সংযুক্ত রয়েছে)।



