অনুসন্ধানঅপরাধ

ভোলায় হর্টিকালচার সেন্টার নির্মাণের শুরুতেই আওয়ামী দোসর তালহা জুবাইর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এম শাহীন আলম: ভোলা – ৪ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সাথে যোগসাজশ করে তাকে খুশি করতে আওয়ামী দোসর পিডি তালহা জুবাইর এমপি জ্যাকব থেকে বিশেষ সুবিধা নিয়ে জ্যাকবের পছন্দের জায়গা ভোলা জেলা শহর থেকে পূর্ব দক্ষিণে প্রায় শত কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলার জাহানপুর নামক (ভালো রাস্তা বিহীন) প্রান্তিক গ্রাম এলাকায় জায়গা নির্বাচন করে স্থানীয় একটি কলেজের নামের জায়গা থেকে চড়া মূল্যে ২৫ একর কৃষি জমি ক্রয় করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ শাখা টিস্যু কালচার ল্যাব, অফিস ভবন, গ্রীন হাউজ, বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন অবকাঠামো গড়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভবন নির্মাণ কাজ শুরু করার অভিযোগ উঠেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিশ্বস্ত সূত্রে জানা যায়, পিডি তালহা জুবাইর একজন আওয়ামী মতাদর্শী লোক। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের অঙ্গ – সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে সুবাদে তার চাকরির শুরু থেকে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তিনি আওয়ামীলীগের মন্ত্রী এমপিদের তোষামোদি করে তাদের নজরে সহজে চলে আসেন। এরই সূত্র ধরে তালহা জুবাইর চাকরিতে রাতারাতি প্রমোশন সহ আওয়ামী মতাদর্শী হওয়ার কারণে তিনি কৃষি কর্মকর্তা হিসেবে সরকারের দেওয়ার কৃষি জাতীয় পুরস্কারে ভূষিত হন। আরো একটি সুত্রে জানা যায়, তালহা জুবাইর গত আওয়ামী শাসনামলে অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি দেশ বিদেশে তার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার সহ সম্পদের মালিক বনে গেছেন। তার কর্মকান্ড সহ তার সার্বিক বিষয়ে অপরাধ বিচিত্রা’র অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ভোলা জেলা শহর থেকে পূর্ব দক্ষিণে প্রায় ১০০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলার জাহানপুর নামক স্থানে অজয়পাড়া গ্রামে কৃষি জমির ওপর হর্টিকালচার সেন্টার এর নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ভবন নির্মাণ কাজে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। ভবন নির্মাণ কাজের দেখভালের জন্য একটি কনসালটিং কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কনসালটিং ফার্মকে নির্মাণ কাজের তদারকির দায়িত্ব দেওয়া হলেও বান্দরবানে হর্টিকালচার সেন্টার নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার সহ সার্বিক কাজে অনিয়মের অভিযোগ রয়েছে।

ভোলার শিক্ষিত সচেতন মহলের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হর্টিকালচার সেন্টার মতো গুরুত্বপূর্ণ শাখা জেলা শহর থেকে শত কিলোমিটার দূরে অজয় পাড়া গ্রামের হওয়ার কারণে তারা হতাশ। তাদের অভিযোগ হর্টিকালচার সেন্টার এর মতো সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্মাণ করতে হলে আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থাকতে হয়। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একজন এমপিকে খুশি করতে কৃষি জমি চওড়া মূল্যে কিনে অজয়পাড়া গ্রামে এমন প্রতিষ্ঠান গড়া কত যুক্তিসংগত। স্থানীয়দের দাবী জেলা শহরের আশপাশ কিংবা যোগাযোগ ব্যবস্থা ভালো দেখে জেলার মাঝামাঝি কোন স্থানে না করে জেলার শেষ মাথায় গিয়ে ভালো রাস্তা বিহীন কৃষি জমির ওপর ভবন নির্মাণ করে সরকারি টাকা লুটপাট করার একটা ফন্দি মাত্র। ভোলার সচেতন মহলের দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সকল কর্মকর্তা বিশেষ সুবিধা নিয়ে এমপি জ্যাকবকে খুশি করতে গিয়ে হর্টিকালচার সেন্টার এর মতো সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্মাণে জমি ক্রয় থেকে শুরু করে যাবতীয় কাজে অনিয়মে সহযোগিতা করছে বা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা সহ কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে।

এই অভিযোগে বিষয়ে বক্তব্য চেয়ে পিডি তালহা জুবাইর এর সাথে মোবাইলে যোগাযোগ করতে গেলে তার মোবাইল সংযোগটি পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button