দেশ

বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন হাফেজ বিলাল হোসাইন

বোয়ালমারী প্রতিনিধি: উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গত কাল ৯ জুন ‘বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন’ এর ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে উপজেলার সর্বস্তরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ বিলাল হোসাইন

নবনির্বাচিত সভাপতি হাফেজ বিলাল হোসাইন এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন “আপনাদের মূল্যবান সমর্থন ও ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বোয়ালমারী উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পারস্পরিক সমন্বয় ও অধিকার সুরক্ষায় আমি নিষ্ঠার সাথে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

এদিকে হাফেজ বিলাল হোসাইন সভাপতি নির্বাচিত হওয়ায় বোয়ালমারীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে বোয়ালমারীর বেসরকারি স্বাস্থ্যসেবা খাত আরও বেশি উন্নত ,শৃঙ্খলিত, আধুনিক ও সেবামূলক হয়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button