দেশ

ফটিকছড়িতে উপজেলা পর্যায়ে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নুরুল আবছার নূরী: দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সমানে রেখে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৩ জুন ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনে সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধানঅতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বির্তক অনুষ্ঠানে মডারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোঃ সেলিম রেজা, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ, বি আর ডিবি কর্মকর্তা আলী নুর মিয়াজি, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আকরাম হোসেন।অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর, সদস্য এডঃ আহমদ কবির করিম, সাংবাদিক আহমদ আলী চৌধুরী,অনুষ্ঠান সঞ্চালনা সৈয়দা নাছরিন আকতার। বির্তক অনুষ্ঠানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠা অংশ গ্রহণ করেন, ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়,ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়েবির্তক প্রতিযোগীতায় চেম্পিয়ান হয়েছে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, রানাআপ হয়েছে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়।শ্রষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ ১০ম শ্রেণী-ক (বিঞ্জান শাখার) ছাত্রী ও বির্তক অনুষ্ঠানের দলনেত্রী তাসনিমাহ্ তাবাচ্ছুম চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button