আইন-শৃঙ্খলা

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ মোশারপ হোসেন সেলিম: রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করেছে

রোববার (০৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন রোববার সকালে রাঙামাটি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় তারা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কসমস হোটেলের পিছনে অবস্থান করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button