Uncategorized
সহস্রাইল বাজারের সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

মহাব্বত মুন্সী
উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের সৈয়দ সোহরাব আলী নামের এক সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ১০ ঘটিকার সময় আলফাডাঙ্গা উপজেলার ছত্রকান্দা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারের ওই সিমেন্ট ব্যবসায়ী আকিজ কোম্পানির সিমেন্টের ডিও (ডেলিভারি অর্ডার) করার জন্য নগদ ৩ লাখ টাকা নিয়ে আলফাডাঙ্গা সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথে ছত্রকান্দা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।



