
মোহাম্মদ শাজাহান হাসানঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ার মহিউদ্দিন আহম্মেদের বিলাসী জীবন যাপন বিলাসী জীবন যাপন । ৫০ হাজার টাকা বেতনে চাকরি করে বানিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ , টাঙ্গাইল শহরে তার রয়েছে বিলাসবহুল চারতলা বাড়ি , ঢাকার শ্যামলীতে রয়েছে কোটি টাকা দামের ফ্ল্যাট , তিনি ইচ্ছে করেই দামী গাড়ি কেনেন না প্রশাসনের নজরে পড়ে যাওয়ার ভয়ে, খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে , এখানে শুধু মহিউদ্দিন আহমেদ একা নয় ইঞ্জিনিয়ারিং সেকশনের প্রত্যেকের একই অবস্থা , গ্রিন হাউজ কেলেঙ্কারি সহ প্রতিটি উন্নয়ন প্রকল্পে একইভাবে লুট ও অনিয়মের মাধ্যমে বৃত্ত বৈভবের মালিক হয়ে গেছে তারা , এরা এতো অবৈধ পন্থায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে এতো সম্পদের মালিক হওয়ার পরেও তা দেখার কেউ নেই। তাই অপরাধ বিচিত্রা পত্রিকার অনুসন্ধানী দল এই দুর্নীতিবাজ ঘুষখোর অসৎ চাপাবাজ ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রয়েছে পরবর্তী সংখ্যায় আরো বেশ কিছু চমক পদক তথ্য নিয়ে আসছে ধারাবাহিক প্রতিবেদন।



