Uncategorizedইসলাম ধর্মধর্ম ও জীবন

আপনি কি কখনো এমন অনুভব করেছেন, অনেক দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, কিন্তু মনে হচ্ছে আপনার কোনো কথাই যেন আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না?

তখন মনে প্রশ্ন আসে আল্লাহ কি আমার কথা শুনছেন না?
কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো। আল্লাহ সব শোনেন, সব জানেন। তবে কখনো কখনো আমাদের কিছু ভুল, কিছু গুনাহ, কিছু অভ্যাস, দোয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
আর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, অনেক সময় আমরা সেই বিষয়গুলোকে গুনাহই মনে করি না।

হারাম উপার্জন ও হারাম খাবার। রাসুলুল্লাহ ﷺ এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফরে আছে, ধুলো-ময়লায় তার অবস্থা, সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, হে আমার রব! হে আমার রব! কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম—তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে?

(সহিহ মুসলিম)
এই হাদিস আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। শুধু এটিই নয়, আরও কিছু বিষয় আছে, যেগুলো বান্দাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়

১ গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া।‌ ভুল হয়ে গেলে তওবার দরজা খোলা। কিন্তু গুনাহকে স্বাভাবিক মনে করা অন্তরের জন্য বিপদ।

২ মানুষের হক নষ্ট করা! কারো টাকা, সম্মান বা অধিকার অন্যায়ভাবে নেওয়া, এগুলো খুবই গুরুতর বিষয়। কারণ আল্লাহ বান্দার হককে গুরুত্ব দিয়েছেন।

৩ আল্লাহর অবাধ্যতার মধ্যে জেদ করা! মানুষ ভুল করতেই পারে। কিন্তু ভুল বুঝে ফিরে আসাই একজন মুমিনের সৌন্দর্য।

তাহলে করণীয় কী?
যদি মনে হয় দোয়া কবুল হচ্ছে না, আজ থেকেই শুরু করুন: আন্তরিক তওবা, হারাম থেকে বেঁচে থাকা, বেশি বেশি ইস্তিগফার, মানুষের হক ফিরিয়ে দেওয়া, হালাল পথে চেষ্টা করা

হয়তো আপনার জীবনের কোনো দরজা বন্ধ মনে হচ্ছে।
হয়তো আপনার কোনো দোয়ার অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেছে। আজ নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি এমন কিছু ধরে রেখেছি, যেটা আল্লাহ পছন্দ করেন না? কারণ—
বান্দা যখন নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে,তখন রহমতের দরজা আবার খুলে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button