অনুসন্ধানঅভিযান

চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর আওয়ামীলীগ এর পোস্টার, সামাজিক মাধ্যমে আলোচনা

মুহাম্মাদ জুবাইর

চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে জুলাই আন্দোলনের স্মরণে আঁকা গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল থেকে জিইসি মোড়, দুই নম্বর গেট, কাজীর দেউড়ি, লালখান বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় এসব পোস্টার দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেশ কয়েকটি স্থানে জুলাই আন্দোলনের স্মরণে আঁকা গ্রাফিতির ওপর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা ওয়াহিদ মালেকের ছবি–সংবলিত পোস্টার লাগানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর সমালোচনা করেছেন, আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন।

এদিকে, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন,এমন গুঞ্জনের মধ্যেই নগরজুড়ে ওয়াহিদ মালেকের ছবি–সংবলিত পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টার লাগানোর ঘটনাকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে বলে দাবি উঠেছে। ওই পোস্টগুলোতে ওয়াহিদ মালেকের প্রশংসা করা হয় এবং পোস্টার লাগানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়।

তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে পোস্টার লাগানোর ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button