অনুসন্ধানঅপরাধঅভিযান

দর্শনায় বিজিবির অভিযানে গাঁজা ও মোটরসাইকেল জব্দ

শিমুল রেজা,
চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার রেল বাজার আলো ফার্মেসির সামনে থেকে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে (৬ বিজিবি) জানায়,সীমান্তে চোরাচালান, মাদক,মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

দর্শনা বিওপির ক্যাম্পের সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টহল সীমান্তের প্রায় ২কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। দর্শনা রেল বাজার আলো ফার্মেসির সামনে অভিযানে পরিচালনা করে এ সময় ভারত হতে মাদক পাচারকারী মোটরসাইকেলে বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে একটি বস্তার মধ্যে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও মোটরসাইকেল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button