
মাহবুব আলম মানিক
কখনো নিজেকে সাংবাদিক, কখনো গণঅধিকার পরিষদের সংসদ সদস্য বা নেতা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এস কে শফিকুল ইসলাম (শুভ)-এর বিরুদ্ধে। সম্প্রতি গত ৩১/০৭/২৬ ইং তারিখে ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফকির বাড়ি একটি রিক্সার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয়, সাংবাদিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কথা বলে এলাকায় নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করতেন তিনি। তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটানো এবং নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে ভুয়া সাংবাদিক ও সংসদ সদস্য পরিচয়ধরী শফিক বলেন, আমি ৬৪ জেলার স্পেশাল সাংবাদিক এবং গণ অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের এমপি প্রার্থী ছিলাম। আমাকে যারা ভুয়া বলে তাঁরা সবাই ভুয়া।
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় তিনি নিজেকে একটি সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং গণঅধিকার পরিষদের নেতা হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী বা প্রার্থী ছিলেন বলেও দাবি করেন। তবে এসব পরিচয়ের বর্তমান সাংগঠনিক অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট দলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে গ্রেপ্তারের পর এলাকায় তার কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, অতীতে তার পরিচয় ও প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। এখন তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।cover photo banaya daw



