
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ বিভাগে লিখিত আবেদন করেও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মাওলানা আনোয়ার আনসারী।
তিনি অভিযোগ করেন, একটি গুরুতর ঘটনায় ন্যায়বিচার ও প্রশাসনিক সহায়তা পাওয়ার আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি। ফলে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে ন্যায়বিচারের প্রত্যাশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
মাওলানা আনোয়ার আনসারী বলেন, “আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি কোনো অন্যায় সুবিধা চাই না; আমি চাই নিরপেক্ষ তদন্ত, অপরাধের সুষ্ঠু বিচার এবং একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার।”
তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তার প্রত্যাশা, অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



