ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

মামুন খান: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ জুবেল জোমাদ্দারকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে তাকে যোগ্য স্থান দেওয়ায় দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবেল জোমাদ্দার জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মোঃ জুবেল জোমাদ্দার বলেন, “আমাকে ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। সংসদ সদস্য আবুল হোসেন খানের নির্দেশনায় এবং স্থানীয় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ভরপাশা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি সর্বদা মাঠে থাকব। “তিনি আরও বলেন, দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য।
মোঃ জুবেল জোমাদ্দার ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, জুবেল খানের হাত ধরে ভরপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।



