দেশ
বোয়ালমারীর সহস্রাইল বাজার থেকে ট্রাক চুরি

মহাব্বত মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার এলাকা থেকে একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর আনুমানিক রাত ৪টার দিকে সহস্রাইল বাজারের ব্যাস্পুর রোডে পার্ক করে রাখা ট্রাকটি চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১১-২২৮৩। এটি টাটা ১৬১৫ মডেলের ট্রাক।
গাড়ির মালিক মো. ডাবলু শেখ জানান, তিনি ট্রাকটি সহস্রাইল বাজারের ব্যাস্পুর রোডে পার্ক করে রেখেছিলেন। পরে সেখানে গিয়ে ট্রাকটি আর খুঁজে পাননি। এ ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে, চুরি হওয়া ট্রাকটির সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন গাড়ির মালিক। কেউ ট্রাকটির সন্ধান পেলে মালিককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
গাড়ির বিবরণ:
- গাড়ির নম্বর: ঢাকা মেট্রো-ট-১১-২২৮৩
- মডেল: টাটা ১৬১৫
- চুরির স্থান: সহস্রাইল বাজার, ব্যাস্পুর রোড, বোয়ালমারী, ফরিদপুর
- চুরির সময়: ২২ অক্টোবর, আনুমানিক রাত ৪টা



