ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সব শ্রেণি- পেশার মানুষকে সচেতন হতে হবে : আনোয়ারায় চট্টগ্রাম জেলা প্রশাসক

এম. জসিম উদ্দিন (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে অত্যন্ত কার্যকরি একটি পদক্ষেপ। নিজেদের ঘরবাড়ি, পুকুর- জলাশয়, নালা নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার ও প্রাণহানি কমে আসবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আনোয়ারার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, গত ১২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু জাফর মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ সাইফুজ্জামান, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাব উদ্দিন চৌধুরী। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা। ডেঙ্গু প্রতিরোধে টেষ্ট কিড বিতরণ শেষে জনসচেতনতামূলক একটি র্যালি বের হয়। র্যালি শেষে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মো: মাসুদ আলম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আনোয়ারা থানার পরিত্যক্ত পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এসপি মাসুদ আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীসহ থানার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘রাখব চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু প্রতিকার’।



