আইন-শৃঙ্খলা

ধামরাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৭ দিনেও আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে দৈনিক দিনকাল ও অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক আমির হামজা বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন নাজুসহ ৩ জনকে আসামি করে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিগত ৭ দিন অতিবাহিত হলেও ধামরাই থানা পুলিশ অভিযোগের আইনি কোনো ব্যবস্থা না নিয়ে গড়িমসি করছে অজ্ঞাত কারণে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাসহ আসামিদের সাথে পুলিশের দহরম-মহরম সম্পর্ক রয়েছে।

এদিকে বাদীর লিখিত অভিযোগে পুলিশ কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। ধামরাই থানা পুলিশের নীরব ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্নবিদ্ধ হচ্ছে। পুলিশ এখন আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে নানা রকম নাটক সৃষ্টি করেই চলছে।

ধামরাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খানকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button