অভিযান

সন্দ্বীপ চ্যানেলে অভিযান, ৩০ লাখ টাকার ইলিশ ধরার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরার ১৫টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য এক লাখ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড ও উপজেলা মৎস্য দপ্তর, সন্দ্বীপের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার পরিচালক মো. আনোয়ার হোসেন এবং সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী জোন।
মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button