দেশ
ধামরাইয়ে সরকারী ১৫২ শতাংশ অপিত সম্পতির মধ্যে বহুতল ভবন সহ দোকান পাট : নবায়ন নেই

আমির হামজা: ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের পাশে ১৫২ শতাংশ সরকারী অপিত জমির মধ্যে বহুতল ভবন নিমিত করে হাট বাজার করেছে প্রভাবশালীরা।
জানাগেছে, উপজেলার শ্রীরামপুর হাট বাজারে শ্রীরামপুর মৌজায় এস এ -১৬৯ নং দাগে ১৫২ শতাংশ অপিত সরকারী ভিপি জমি যার ভিপি কেইস নং-৩২৮। এই ভিপি জমির মধ্যে সরকারী বিধি নিষেধ আইন অমান্য করে বহুতল ভবন করে দোকান পাট ও বাসা বাড়ি করেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা দখল করেছে। এদিকে অপিত ভিপি জমির কোন নবায়ন বা লিস নেই সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব।
এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) মো: ফাহিম শাহারিয়ার এ প্রতিবেদককে বলেন, আমি খোজ খবর নিয়ে আইনি ব্যাবস্থা গ্ৰহন করা হবে।



