দুর্নীতি

ঝালকাঠিতে নদী তীর সংরক্ষণ প্রকল্পে সাড়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাউবোতে দুদকের অভিযান

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): গত ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প এবং বিষখালী নদীর তীর সংরক্ষণ কাজে প্রায় সাড়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানে প্রকাশ, ভুয়া কোটেশন ও জাল বিল-ভাউচারের মাধ্যমে ল্যাপটপ ও ফটোকপি মেশিন ক্রয়ের নামে এই বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়। প্রাথমিক তথ্যে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার সিন্ডিকেটের জড়িত থাকার বিষয়টি উঠে আসছে, যার দায়ভার পুরোপুরি তাঁদের ওপরই বর্তায়।

অভিযান চলাকালে টিম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের পরিমাপ গ্রহণ করে। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্প-সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র ও পরিমাপ প্রতিবেদন পর্যালোচনার পর টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button