আইন-শৃঙ্খলা

বাকলিয়ায় ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা তবুও থামছেনা অসাধু ব্যবসায়ীরা

মুহাম্মদ জুবাইর

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‍্যাব-৭, চট্টগ্রাম বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা ভেজাল খাদ্য দ্রব্য এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যকর খাবার জনসাধারণের মধ্যে নিরাপদভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের বাকলিয়া থানার এলাকায় বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও র‍্যাব-৭-এর সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকটি অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করছে, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে তা সাধারণ জনগণের নিকট বিক্রি করছে এবং বিএসটিআই-এর অনুমোদন ব্যতিরেকে প্রতারণা করছে। এই তথ্যের ভিত্তিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং তল্লাশি ও যাচাই-বাছাই শেষে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ ৪টি আলাদা প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে।

র‍্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে যে, রমজান মাসে দ্রাব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং ভেজাল নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান চলমান থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের পদক্ষেপ সাধারণ জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে ব্যবসায়ীরা সতর্ক হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এই অভিযানটি দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে র‍্যাব, বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তর একসাথে কাজ করে সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করছে এবং অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button