অব্যাবস্থাপনাচট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হোম রেসিপি অ্যান্ড সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় অবস্থিত হোম রেসিপি অ্যান্ড সুইটস নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে। রান্নাঘরের ফ্লোর ছিল স্যাঁতসেঁতে ও তৈলাক্ত, ডাস্টবিন খোলা অবস্থায় রাখা হয়েছিল এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও সেখানে মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংযোজন দ্রব্য (ফ্লেভার ও কালার) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

পাশাপাশি খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও পরিলক্ষিত হয়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর একটি দল সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button