অপরাধচট্টগ্রাম

বায়েজিদে হানিফের বিরুদ্ধে ভুমিদস্যু মাদক-সন্ত্রাসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী ও চন্দনগরসহ বিভিন্ন এলাকায় মোহাম্মদ হানিফের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহায়তা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতার অভিযোগ উঠেছে। তিনি সাবেক কার্যনির্বাহী সদস্য, ২ নং জালালাবাদ ওয়ার্ড, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ, পূর্বে রাজনৈতিক প্রভাবের সময় তিনি এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন এবং বর্তমানেও একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, তার কারণে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হানিফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী এবং দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button