জাপানে বর্ণাঢ্য আয়োজনে ডা. শফিকুর রহমান
অপরাধ বিচিত্রা ডেস্ক: দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সংসদের ভেতরে-বাইরে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। জাপানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
সোমবার (৪ মে ২০২৬) টোকিওর কামিনাকাযাতোস্থ তাকিনোগাওয়া হলে Islamic Mission Japan-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Shafiqur Rahman।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন Saiful Alam Khan Milon এমপি এবং Mir Ahmad Bin Kasem Arman এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Hafiz Maulana Saber Ahmed।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের সংগ্রাম চলমান থাকবে। তিনি বলেন, দেশের ইতিহাসে আত্মত্যাগীদের প্রতি দায়বদ্ধতা থেকেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান এবং রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাপানের আইন-কানুন মেনে চলা ও বাংলাদেশের সংস্কৃতি-ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, প্রবাসীদের অংশগ্রহণ এই সংবর্ধনাকে তাৎপর্যমণ্ডিত করেছে এবং তাদের অধিকার রক্ষায় বিরোধীদল কাজ করে যাবে।
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি বলেন, দেশের সাম্প্রতিক গণআন্দোলন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, যা সফল করতে দেশে-বিদেশে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাপতি মাওলানা সাবের আহমদ তার বক্তব্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জাপানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্ব দেন।



