জাতীয়

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সরাসরি সেবা পেলেন নগরবাসী

দুলাল শিকদার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-তে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সরাসরি সেবা গ্রহণ করেছেন সেবাপ্রত্যাশীরা।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বিকাল ০৩:০০টা থেকে ০৪:৩০টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এতে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপস্থিত থেকে সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন।

এসময় তিনি আগত নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও ভোগান্তির কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপস্থিত কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং , উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নাগরিকরা।

সিএমপি’র এই উদ্যোগকে জনবান্ধব পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button