অভিযানআইন-শৃঙ্খলা

কাপড় ব্যবসার আড়ালে মাদক কারবার, ইপিজেড থানার অভিযানে নারী গ্রেফতার

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাসা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ এবং এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৬ মে ২০২৬ ইং রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে শিরিন প্রকাশ শিরিনাকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বাসায় বিপুল পরিমাণ কাপড়ের সমাহার পাওয়া যায়। তবে কাপড় ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button