দেশ

সাংবাদিক আসলাম ইকবালের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রবীণ সাংবাদিক এবং কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য আসলাম ইকবাল আর নেই। আজ রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আসলাম ইকবাল দীর্ঘ পেশাজীবনে সাংবাদিকতার বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) অত্যন্ত সম্মানিত সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আসলাম ইকবালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ। এক শোকবার্তায় তিনি বলেন, “আসলাম ভাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। তাঁর মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ অভিভাবককে হারালাম।” তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি চারণ করে শোক প্রকাশ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button