ঢাকা বিভাগপ্রশাসন

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দালাল চক্রের ৭ সক্রিয় সদস্য গ্রেফতার এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান

মামুন খাঁন র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল ওষুধ ও খাদ্যপণ্য, নিষিদ্ধ পলিথিন এবং বিভিন্ন সরকারি dপ্তরে দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৬/০৭/২০২৪ (প্রসঙ্গ অনুযায়ী বছর সংশোধিত) তারিখ সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকায় জনাব কাজী তামজীদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-এর নেতৃত্বে এবং র‌্যাব-১০, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

 অভিযানকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের উক্ত আঞ্চলিক কার্যালয় থেকে দালাল চক্রের ৭ (সাত) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সাব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো. আরমান (৪৫)। গ্রেফতারকৃতদের মধ্যে হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪) ও সাব্বির (২৫)-কে ২০ দিন করে; মোরাদ (২৪) ও আবুল হাসান (৩৮)-কে ১৫ দিন করে এবং মো. আরমান (৪৫)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যেকোনো সরকারি দপ্তরে দালাল চক্রের বেআইনি কর্মকাণ্ড ও দৌরাত্ম্য সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। জনস্বার্থে এ ধরনের দালাল চক্রের অপতৎপরতা ও দৌরাত্ম্য নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button