রাউজান থানার এসআই কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের!!

২৭ জুলাই চট্টগ্রাম জেলার রাউজান থানার এসআই হুমায়ুন কবিরের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটি দায়ের করেন তালাকপ্রাপ্ত নারী নিশাত তাসনিম।

জানা যায়, বাদী নিশাত তাসনিম চট্টগ্রাম আদালতে মালামাল উদ্ধার করার জন্য একটি মামলা দায়ের করে। আদালত রাউজান থানা পুলিশ কে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে এসআই হুমায়ুন কবির তদন্ত প্রতিবেদন দাখিল না করে নারীকে থানায় ডেকে নিয়ে সাবেক স্বামী হেলান উদ্দিনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে।
এসআই হুমায়ুন কবির নিশাত তাসনিমের নিকট ২০/ হাজার টাকা ঘুষ দাবি করে ১০/ হাজার নগদ নিয়েছে।
বাদী নিশাত তাসনিম বলেন, এসআই হুমায়ুন কবির আমার কাছ থেকে ১০/ হাজার টাকা নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমি সঠিক বিচার চাই।
এব্যাপারে এসআই হুমায়ুন কবিরের মোবাইলে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানবাধিকারকর্মী কেএম আলী আকবর বলেন, পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে, এটা আমরা প্রত্যাশা করি, জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া পুলিশের কাজ হতে পারে না



