অনুসন্ধানঅভিযান

১৬ কোটি টাকার সড়কে মাঝেই রয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি: ৬ মাস টিকবে কি না নিয়ে এলাকাবাসীর শঙ্কা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি-তালপট্টি সড়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়িত্ব নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

কুমিল্লা # উন্নয়ন দুর্নীতি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি থেকে তালপট্টি পর্যন্ত ৪.৫ কিলোমিটার সড়ক প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নবনির্মিত সড়কটি নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। কোটি কোটি টাকা খরচ করে সড়কটির নির্মাণকাজ করা হলেও রাস্তার ঠিক মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এছাড়া কাজের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়িত্ব নিয়ে চরম সন্দিহান হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটি উন্নয়ন প্রকল্পে স্থানীয় প্রশাসনের তদারকি ছিল অত্যন্ত দুর্বল। সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পিচ উঠে যাচ্ছে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, যানবাহন চলাচলের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে রাস্তার ঠিক মাঝখানে বৈদ্যুতিক খুঁটিগুলো ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৬ কোটি টাকার মতো একটি বিশাল বাজেটের কাজ অথচ কী হচ্ছে আমরা বুঝতে পারছি না। সড়কের মাঝখানে খুঁটি রেখে কীভাবে কাজ সম্পন্ন করা হলো? যেভাবে নিম্নমানের খোয়া ও বিটুমিন ব্যবহার করা হয়েছে, তাতে এই রাস্তা ৬ মাস টিকবে কি না তা নিয়ে আমরা সন্দিহান।

ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এই নিম্নমানের কাজের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই রাস্তার মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ এবং কাজের মান যাচাই করে পুনরায় সংস্কারের জোর দাবি জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button