অনুসন্ধানঅপরাধঅভিযান

পুলিশ পরিচয় ম্যাজিস্ট্রেটকে ফাঁদে ফেলে টাকা আদায়- গ্রেফতার ২

মো:জাকিরুল ইসলাম
পুলিশ পরিচয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো: মনিরুজ্জামান মনির (৩২) ও রাব্বি শেখ (২৮) নামে দুজনকে গ্রে/প্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাদের গ্রে/প্তার করা হয়।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় গত ২৮ জুলাই ২০২৬ তারিখে এফআইআর নং-০৭ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৯২/৩৮৬/১৭০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মা/মলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুল্লাহ বারী সাইমন (১৮) সিলেটের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় প্রথমে দুই ব্যক্তি তার সঙ্গে কথা বলতে শুরু করেন। পরে আরও দুই ব্যক্তি এসে মোট চারজন মিলে তার হাতে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

সাইমনের সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিল তার মামি ইয়াসমিন আক্তারের। এজাহারে ইয়াসমিন আক্তারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গাজীপুর হিসেবে উল্লেখ করা হয়েছে।

মোবাইল ছিনিয়ে নেওয়ার পর রাত ১১টা ২৭ মিনিটে ওই নম্বর থেকেই সাইমনের পরিবারের কাছে ফোন করা হয়। ফোনকারী নিজেকে রেলওয়ে পুলিশের কনস্টেবল ‘মুজিব’ পরিচয় দিয়ে দাবি করেন, সাইমন টিকিট ছাড়া রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৮ হাজার ৬৮৫ টাকা জরিমানা করা হয়েছে।

এরপর সাইমনের সঙ্গে পরিবারের সদস্যদের কথা বলানো হয় এবং একটি বিকাশ নম্বরে ৮ হাজার ৬৮৫ টাকা পাঠাতে বলা হয়। রাত ১১টা ৪৯ মিনিটে ওই টাকা পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কিছুক্ষণ পর সাইমনকে আ/টকে রাখার ভান করে আরও ৫ হাজার ১০০ টা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button