সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মুহাম্মদ জুবাইর: নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার সকাল ১০টায় সিএমপি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ।



