মাদক

মাদকের কারণে বর্তমান মহিলা-পুরুষ নেশায় আসক্ত

সিলেট সদর প্রতিনিধি: সিলেট সদর খাদিম নগর বর্তমান ৩৪ নং ওয়ার্ড এলাকাধীন শাহপরাণ থানার অন্তর্ভুক্ত বিআইডিসি বহর কলোনির ভেতর কুখ্যাত হিরোইন সম্রাট মৃত সুলেমান হাজারীর ছেলে রহিম হাজারী গং এককালে হিরোইন সম্রাট ছিল। তার সহযোগী হিসেবে পরিচিত অনেকেই রয়েছে। এদের কারণে আজ আমাদের সমাজের অনেক ছেলে নষ্ট হয়ে যায়। পরপর অনেকবার মামলা হয়েছে, জেলহাজতে প্রেরণ করা হয়, পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও তাদের রমরমা বাণিজ্য মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশ-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, এতে শাহপরাণ এরিয়ায় অনেক ধ্বংস হয়। বিষয়টি সমাজের অধিকাংশ ফ্যামিলি তাদের নিজেদের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু কোনো সুরাহা হয়নি; বরং পরপর আবারও আরেকটি নেশার বিস্তার ঘটে, এখন পর্যন্ত চলমান রয়েছে। বর্তমান ইয়াবা ব্যবসায়ী রহিম হাজারী গং তার সহযোগী হিসেবে তার বউসহ ছেলে গং নিজেদের ঘরে বসে মোটরবাইক দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে অবিরাম। এতে কয়েকবার পুলিশ প্রশাসন অভিযোগ, অভিযান পরিচালনা করে জেলহাজতে প্রেরণ করা হয়, পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সেখানে বর্তমান রহিম হাজারী গং বিএনপির নামকরণ ব্যবহার করে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে, পাইকারি-খুচরা বিক্রি হচ্ছে দিনের পর দিন। কিন্তু এত কিছু হবার পর বিষয়ে পুলিশ কর্মকর্তা গং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলছে, একদিন আমাদের সমাজ, প্রতিবেশ, পরিবেশ, স্বপ্ন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে দিনের পর দিন।

এখন মহিলা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে রহিম হাজারী গং। উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন ধরনের মন্তব্য, সমালোচনা, প্রচার চালিয়ে যাচ্ছে। এখন নাকি সে বিএনপির একজন নেতা পরিচয়, গোপনভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে অবিরাম। ইদানীং খুব বেশি ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে হাটে-মাঠে-পথে, মোবাইল ফোনে, মোটরসাইকেল আরোহী বহনে সক্ষম হচ্ছে, ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে দিন-রাত। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না রহিম হাজারীর বিরুদ্ধে। তাই সিলেট পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি যে, এ বিষয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল।

মাদকমুক্ত দেশ আমাদের স্বপ্ন, এগিয়ে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button