দেশ

ঝালকাঠি সরকারি কলেজে ‘প্রজন্মের বন্ধন’ অনুষ্ঠান বাস্তবায়নে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): ​১ ৮ নভেম্বর২৬ বুধবার ঝালকাঠি সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ‘প্রজন্মের বন্ধন’ অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার ঝালকাঠী সরকারী কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় কলেজের শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ প্রজন্মের এই সেতুবন্ধনকে গ্রহণযোগ্য করতে এবং সফল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।সভায় বক্তারা বলেনএই আয়োজন কেবল একটি পুনর্মিলনী নয়, বরং এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও অভিজ্ঞতার সেতুবন্ধন রচনার একটি অনন্য মাধ্যম।

আগামী ২৫শে নভেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ককে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলতে এই মিলনমেলাকে একটি স্মরণীয় আয়োজনে রূপ দিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।।নতুন প্রজন্মের মাঝে কলেজের ঐতিহ্য ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button