দেশ

পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযান, ব্যবসায়ীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো: এনামুল হক (পঞ্চগড় জেলা প্রতিনিধি): পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে এক বালু ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বালু ব্যবসায়ী মো. জামানকে ২ হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় রাস্তার ওপর রাখা বালু দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাস্তার ওপর বালু ফেলে রাখা এবং বায়ুদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button