দেশ

ক্যানসার রোগীর সহায়তার টাকা পেতে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মো: শফিউল আলম রাশেদ (ঝালকাঠী জেলা প্রতিনিধি): ১৯নভেম্বর২৬ বৃহস্পতিবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজ আসনের একটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্লাড ক্যানসারে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল মো. আব্দুল কুদ্দুসকে জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১ লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. সানোয়ার হোসেন ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাঁর বাড়ি বিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে: পিতার নাম মো.রুহুল আমিন এবং মাতার নাম মোছা. আনোয়ারা বেগম।
​ভুক্তভোগীর পরিচয় ও অভিযোগ।

অভিযোগকারী মো.আব্দুল কুদ্দুস দিনাজপুর-৬ আসনের আওতাধীন ৩ নম্বর খানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌপুকুর (বিলের পাড়)গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

কুদ্দুসের পরিবারের ভাষ্যমতে, ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে তিনি ঠিকমতো চলাফেরা ও কাজ করতে পারেন না। দিনমজুরের মতো দিন আনে দিন খাওয়া এই পরিবারটির পক্ষে ক্যানসারের মতো জটিল রোগের ব্যয় বহন করা অসম্ভব। এমতাবস্থায় ২০২৬–২৭ অর্থবছরে সাতটি জটিল রোগে আক্রান্তদের জন্য সরকারের এককালীন ১ লাখ টাকা চিকিৎসা সহায়তার বরাদ্দের সুযোগ আসায় তিনি আশাবাদী হয়েছিলেন। কিন্তু সানোয়ার হোসেন ওই টাকা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।নিরুপায় হয়ে কুদ্দুস ধারদেনা করে ১০ হাজার টাকা দিতে চাইলেও অভিযুক্ত তাতে সন্তুষ্ট হননি বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, এই অর্থ দাবির কথোপকথনের অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত আছে।

​২০২৬–২৭ অর্থবছরে জটিল রোগে আক্রান্তদের জন্য এককালীন এক লাখ টাকা চিকিৎসা সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী দরিদ্র ও অসচ্ছল রোগীদের অনলাইনে সমাজকল্যাণ দপ্তরের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করতে হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম. জাহিদ হোসেন বর্তমানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ের বাজেট থেকে বরাদ্দকৃত সহায়তা পাওয়ার কথা থাকলেও দালালের খপ্পরে পড়ে অসহায় রোগীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নেতার বিরুদ্ধে অন্যান্য অনিয়মের অভিযোগ

স্থানীয় ও অভিযো গকারীদের সূত্রে জানা গেছে ,এর আগেও সানোয়ারের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠায় ২০২৫ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।পরবর্তীতে ভুল স্বীকার করায় গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এরপরেও তিনি একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
​তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে—
​নিয়োগ-বাণিজ্য ও চাঁদাবাজি: খাদ্যগুদামে ধান দেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ।
​ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অনিয়ম: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে সানোয়ারের মতো বিতর্কিত ব্যক্তি কীভাবে দায়িত্ব পেলেন এবং নেপথ্যে কারা তাঁকে সহযোগিতা করেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এই দায়িত্বের অপব্যবহার করে তিনি ফ্যামিলি কার্ডও বাণিজ্যের উদ্দেশ্যে বিক্রি করতে পারেন।
​ এলাকার সাধারণ মানুষের ক্ষতিসাধনকারী ও ফ্যাসিবাদী হিসেবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
​স্থানীয়দের দাবি ও প্রত্যাশা
​সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে যে সানোয়ার হোসেন স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হতে পারেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বলছেন,দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করা হলেও মাঠপর্যায়ে এ ধরনের ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
অভিযোগকারীরা অবিলম্বে মো. সানোয়ার হোসেনকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহসহ সকল দায়িত্ব থেকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button